এই দুই ক্লাবে কখনোই যাবেন না মেসি

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় লিওনেল মেসির থাকা নিয়ে চলছে গুঞ্জন। গত বছর বার্সা ছাড়তে চেয়েও পারেননি মেসি। এ বছর তাকে আটকে রাখতে পারবে না বার্সা। চলতি মৌসুম শেষে বার্সার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির।

এরপর ইচ্ছে করলেই অন্য ক্লাবের হয়ে খেলতে পারবেন মেসি। মেসি কোন ক্লাবে খেলবেন তা অজানা। তবে তিনি দুইটি ক্লাবে কখনোই খেলতে চান না। এই দুই ক্লাবের নাম বার্সা অধিনায়ক নিজেই জানিয়েছেন।

সম্প্রতি স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘লা সেক্সতা’কে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি অ্যাতলেটিকো মাদ্রিদ কিংবা রিয়াল মাদ্রিদে যাব না। এটা কখনোই সম্ভব নয়।

বার্সা ছাড়া ইস্যুতে মেসি বলেন, আমি বার্সা ছাড়বো কিনা সেটা জানি না। মৌসুম শেষে আমি এ ব্যাপারে কথা বলব। তবে বার্সেলোনাতেই আমি অবসর নিতে চাই।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর