মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
আজ (শুক্রবার) ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে ডাকযোগে অথবা মেইল (bsl1948hotmail.com) এর মাধ্যমে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য আহ্বান করা হলো।
এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার ও উপ-অর্থ সম্পাদক তড়িৎ চৌধুরীর সঙ্গে যোগযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বার্তাবাজার/এ.আর