বাসায় শিক্ষার্থীদের পড়াশোনার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার করোনার সময় বাসায় মনোযোগ সহকারে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেনঅ

আজ (শুক্রবার) রাজধানীর মিরপুরের মনিপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণকালে তিনি এই আহ্বান জানান ছাত্রছাত্রীদের প্রতি।

তিনি রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বালকশাখায় নতুন পাঠ্যপুস্তক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতা করেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনাস্বত্বেও ছাত্রছাত্রীদের লেখাপড়া যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। এর অংশ হিসেবে বছরের প্রথমদিনই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, করোনা হতে বাঁচতে বিনাপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করা থেকে বিরত থাকতে হবে।

পাঠ্যপুস্তক বিতরণকালে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, গভর্নিং বডির সদস্য এ কে এম দেলোয়ার হোসেন ও শিক্ষক-শিক্ষিকাগণ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর