কালকিনিতে নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানে মাদারীপুরের কালকিনিতে বছরের প্রথম দিন নতুন বই হাতে পেল প্রাথমিকের ৩৯ হাজার ২০৯ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিনামূল্যে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসবের উদ্বোধন করলে পহেলা জানুয়ারী শুক্রবার সকালে সারা দেশের ন্যায় মাদারীপুরের কালকিনি উপজেলার ২২৮টি স্কুলে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে এ বই তুলে দেওয়া হয়। বছরে শুরুতেই নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বদিউজ্জামান বার্তা বাজারকে জানান, এ বছর করোনার কারনে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থদের হাতে নতুন বই তুলে দিতে না পারলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসবের উদ্বোধনের পর পহেলা জানুয়ারী সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি স্কুল থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরেছি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর