ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ভারতীয় সহ-অধিনায়ক রোহিত শর্মা। এমনকি টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচেও তাকে ছাড়াই খেলেছে ভারত।
তবে এবার চোট কাটিয়ে দলে ফিরেছেন তিনি। অজিদের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারত। সেই দলে আছেন রোহিত। দলে ফিরেই সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির ডেপুটি হিসেবে থাকেন আজিঙ্কা রাহানে। পিতৃত্বকালীন ছুটিতে কোহলি দেশে ফিরে যাওয়ায় বক্সিং ডে টেস্টে ভারতকে নেতৃত্ব দেন রাহানে। রাহানের ডেপুটি হিসেবে সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন চেতেশ্বর পূজারা।
রোহিত দলে ফেরায় সেই দায়িত্ব দেওয়া হয়েছেন তাকে। তৃতীয় টেস্টের দলে রোহিত ফেরায় পূজারাকে সরিয়ে তাকেই সহ-অধিনায়কের দায়িত্ব দিল বিসিসিআই।
বার্তাবাজার/এস.জি