অবসরে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালযের সিনিয়ির সচিব পদ থেকে অবসরে গেলেন মো. মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মো. মাক্‌ছুদুর রহমান পাটওয়ারীকে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হয়। এই মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন মো. মোস্তাফিজুর রহমান।

ভূমি মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানা যায়। ভূমি মন্ত্রণালয় থেকে জানা যায় সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী ৩৩ বছর সফল কর্মজীবন শেষে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ চাকরি থেকে অবসরে যান। ভূমি মন্ত্রণালয় থেকে সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে তাকে বিদায় দেয়া হয়।

এসময় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সভাপতি হিসেবে ওই মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর