বগুড়ার কাহালু উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের ফাহিমা বেগম (৪০) নারী যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড় -নওগাঁ সড়কের কাহালু উপজেলার দরগাহাট বগুড়া ভান্ডার জুটমিলের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
দুর্ঘটনায় নিহত ফাহিমা বেগম (৪০) জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপড় গ্রামের আফজালের স্ত্রী।
জানাগেছে, বগুড়া থেকে সাকিব পরিবহনের একটি বাস ক্ষেতলাল যাচ্ছিল। পথিমধ্যে দরগাহাট এলাকায় নির্মাণাধীন ব্রিজের গার্ডারের সাথে ধাক্কা লেগেে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী ফাহিমা বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে।
বার্তাবাজার/পি