মেহেরপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টার সময় মেহেরপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণের উদ্বোধন করা হয়। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জুমের মাধ্যমে প্রধান অতিথি থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন পাঠ্যবই বিতরণের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জুমের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. তাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা বিভাগের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মাহাবুব এলাহি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম, পিপি পল্লব ভট্টাচার্য্য।পাঠ্য বই বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমান, সহকারী কমিশনার মো. নাহিদ হোসেন, মেহেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন, মেহেরপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াসিন আলি শামীম প্রমূখ উপস্থিত ছিলেন।
২০২১ সালে মেহেরপুর জেলায় ৩শ ৮টি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ৫শ ৭৪টি প্রাথমিক বিদ্যালয়ে। ৭৫ হাজার শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৯১ হাজার ৬শ ২৮টি পাঠ্যবই বিতরণ করা হবে।
বার্তাবাজার/পি