গত নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আপত্তিকর মন্তব্য করেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার এডিনসন কাভানি। আপত্তিকর মন্তব্য করায় তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
তিন ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ১ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা) জরিমানাও করা হয়েছে। এই জরিমানার অর্থ বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যয় করা হবে।
ঘটনাটি গত ২৯ নভেম্বরের। সেই ঘটনার এক মাস পর শাস্তি পেলেন কাভানি। গত ২৯ নভেম্বর সাউদাম্পটনের বিপক্ষে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কাভানির গোলে জয় পেয়েছিল ম্যান ইউ।
সেই ম্যাচের পর কাভানি ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন। এক বন্ধুর কাছ থেকে পাওয়া অভিনন্দন বার্তার জবাবে বর্ণবাদী মন্তব্য করে বসেন কাভানি। ভুল বুঝতে পেরে পোস্টটি ডিলিট করে দেন কাভানি। সেই সঙ্গে ক্ষমাও চান তিনি। কিন্তু শাস্তির হাত থেকে বাঁচতে পারেননি তিনি।
বার্তাবাজার/এস.জি