ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ট্রাম্প তার দেশে হামলা করার সর্বোচ্চ সুযোগ খুজছে। তিনি এও বলেন ইরানে নৃশংস হামলার পায়তারা করছেন ট্রাম্প। কিন্তু এর প্রেক্ষিতে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, নিজেদের দেশ রক্ষায় সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জারিফ তার টুইটবার্তায় জানান, ট্রাম্প প্রশাসন কোভিড-এর বিরুদ্ধে লড়াই না করে আমাদের অঞ্চলে বি-৫২ বোয়িং স্ট্র্যাটোফোর্ট্রেস মোতায়েন করেছে।
জারিফ তার এক টুইটে উল্লেখ করেন, ইরান কোন দেশের সাথে যুদ্ধ জড়াবে না বা জড়াতে চায় না তবে নিজ দেশের জনগণের সুরক্ষায় কাউকে ছাড় দেয়া হবে না।
এদিকে অন্য এক বক্তব্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এক সামরিক উপদেষ্টা ট্রাম্পকে হুঁশিয়ারি উল্লেখ করে বলেন, নতুন বছর যেন আমেরিকার শোকের বছর না হয়। তিনি বলেন আমি গণমাধ্যমে দেখেছি, সোলাইমানি হত্যার প্রতিশোধের কথা শুনে আমেরিকা খুব সতর্ক রয়েছে। মার্কিন বোমারু বিমান পারস্য উপসাগরে পাঠিয়েছে ওয়াশিংটন। আমাদের ক্ষেপণাস্ত্রের চাদরের নিচে তাদের সামরিক ঘাঁটি। এসব উল্লেখ করে তিনি বলেন, মার্কিনিরা যেন এমন কোন ভুল না করে যাতে নতুন বছর শোক দিয়ে শুরু হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম