নতুন বইয়ের ঘ্রা‌ণে শিক্ষার্থী‌দের উচ্ছ্বাস

‘নতুন বছর, নতুন দিন, নতুন বই‌য়ে হোক র‌ঙিন’ এই প্রতিপাদ্যকে সাম‌নে রে‌খে বরগুনায় বই বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (১ জানুয়ারি) সকা‌লে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যাল‌য়ের শিক্ষার্থী‌দের হা‌তে নতুন বই তু‌লে দি‌য়ে বই বিতরণ উদ্বোধন ক‌রেন চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান।

বই বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক বাবলুর রহমান ব‌লেন, ক‌রোনা মহামা‌রির ম‌ধ্যেও বর্তমান সরকারের প্রচেষ্টায় শিক্ষার্থী‌দের পড়া‌শোনায় যা‌তে ব্যাঘাত না ঘ‌টে সেই কথা চিন্তা ক‌রে নতুন বই বছ‌রের প্রথম দিনই বিতরণ ক‌রা হ‌য়ে‌ছে। সরকারের কা‌ছে শিক্ষার উন্নয়নের প্রাধান্য বে‌শি।

বই বিতরণে অতিথি হিসাবে ছি‌লেন চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নিরব হোসেন, এস আই মজিবর রহমান, স্কুলের শিক্ষক,শিক্ষিকা সহ ম্যানেজিং কমিটির সদস্য।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর