২০২১ সালে ফ্রিতে কেনা যাবে তাদের

২০২০ সালে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে কম নাটক হয়নি। শেষ পর্যন্ত বার্সা কর্তৃপক্ষের ম্যারপ্যাচে থেকে যান তিনি। তবে ২০২০-২১ মৌসুম শেষে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির।

এরপর যেকোনো ক্লাবেই দেখা যেতে পারে মেসিকে। এ বছরের জুলাইয়ের পর ফ্রিতেই যেকোন ক্লাবে চলে যেতে পারবেন মেসি। যদি না তিনি বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেন।

মেসির সঙ্গে এ তালিকায় আছেন-ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো, প্যারিস সেইন্ট জার্মেইর ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া, রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস ও মিডফিল্ডার লুকা মদ্রিচ।

মৌসুম শেষে ফ্রিতে অন্য ক্লাবে যেতে পারবেন তারা। তাদের দলে পেতে ক্লাবগুলোকে কোনো অর্থই খরচ করতে হবে না। এক্ষেত্রে কেবল প্রয়োজন দুই পক্ষের শর্ত। দুই পক্ষের শর্ত মিলে গেলেই হল। তবে যদি তারা নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করে তাহলে অন্য ক্লাবে যেতে পারবে না।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর