দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের দুইবারের সফল নির্বাচিত (৭,৮,৯) নং ওয়ার্ডের মহিলা মেম্বার আয়েশা আক্তারের নিজ অর্থায়নে ৫০ জন হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র( কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ৯নং ওয়ার্ডের চরমাহমুদ্দী গ্রামের সাবেক মেম্বার মোঃ রিপন মিয়ার বাড়ির উঠানে ও তাহার তত্বাবধানে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আয়েশা আক্তার গরীবদের মাঝে সহযোগিতার হাত বাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছেন এবং সবসময় দুঃখী মানুষের পাশে থাকবেন বলে অভিমত ব্যক্ত করেছেন।
আগামী নির্বাচনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এসময় চরমাহমুদ্দী গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/পি