নতুন অতিথি আসার সুখবর দিলেন সাকিব দম্পতি

নতুন বছরের প্রথম দিন ভক্তদের দারুণ সুখবর দিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তৃতীয়বারের মত বাবা হতে যাচ্ছেন তিনি।

আজ শুক্রবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে সাকিব নিজেই এ খবর জানিয়েছেন।

ছবির ক্যাপশনে সাকিব লিখেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন কিছু যোগ হচ্ছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

এর কিছুক্ষণ পর শিশির তার ফেসবুক পেইজে একই ছবি পোস্ট করেন এবং সাকিবের মতই ক্যাপশন দেন। সাকিব-শিশিরের এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। ভক্ত-সমর্থকরা তাদের শুভকামনায় ভাসিয়ে দিচ্ছেন।

উল্লেখ্য, স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব। দুই কন্যা সন্তান রয়েছে এই দম্পতির। ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথম কন্যা আলায়না হাসান অব্রি ও ২০২০ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তান ইররাম হাসান জন্মগ্রহণ করে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর