ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার, বাংলাদেশের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আমরাও যোগ দেব। এটা অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয়।
শুক্রবার (১ জানুয়ারি) বাংলাদেশ মানুষকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানোর এক বার্তায় এসব কথা বলেন তিনি।
মিলার বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে আমি বাংলাদেশে সকল বন্ধু এবং অংশীদারদের একটি সুস্বাস্থ্যময়, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, নববর্ষ কামনা করছি। তিনি বলেন, আনন্দের সাথে শীঘ্রই আপনাদের সঙ্গে আমরাও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দেব।
তিনি বলেন, বিগত সকল বছরের মতো সামনের বছরগুলোতেও আমেরিকা ও বাংলাদেশ জনগণের কল্যাণ ও উন্নতির লক্ষে এক সাথে কাজ করে যাবে বলে জানিয়ে আবারও সকলের উদ্দেশ্যে নববর্ষের শুভেচ্ছা জানান।
বার্তাবাজার/ই.এইচ.এম