চীন থেকে ৪০ শতাংশ প্রযুক্তি প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছে জাপান। তাদের অনেক উৎপাদনকেন্দ্র ইতোমধ্যে অন্য দেশে স্থানান্তর করা শুরু করে দিয়েছে।
টোকিওভিত্তিক বার্তা সংস্থা কিয়োদো নিউজের এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা কতটা চীনকেন্দ্রিক, মহামারি করোনা ভাইরাসর মধ্যে সেটা পরিষ্কার বোঝা গেছে। এজন্য অনেক প্রতিষ্ঠান উৎপাদন বা যন্ত্রাংশ সরবরাহে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর কথা ভাবছে।
কিয়োদো কর্তৃপক্ষ জরিপের জন্য জাপানের ক্যানন, টয়োটা, কেডিডিআই কর্পোরেশন, কোবি স্টিল, এনইসি কর্পোরেশন, মিতসুবিশি ভারী শিল্প লিমিটেডের মতো বৃহৎ শিল্পগোষ্ঠীগুলো সঙ্গে যোগাযোগ করেছে। এর মধ্যে ৯৬টি প্রতিষ্ঠান সাড়াও দিয়েছে।
জরিপ কালে দেখা গেছে, ৪৪ শতাংশ, অর্থাৎ ৪২টি প্রতিষ্ঠান দক্ষিণ বা দক্ষিণপূর্ব এশিয়ায় তাদের ব্যবসা স্থানান্তর করে চীনের সাথে সরবরাহ বন্ধ করতে চায়। অবশ্য জাপান সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজেদের দেশেই উৎপাদনকেন্দ্র ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেছে।
বার্তাবাজার/ই.এইচ.এম