নতুন বছরেই সরকারের পতন হবে: ফখরুল

জনগণের বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পরাজিত করার প্রত্যয় জানিয়েছেন, বিএনটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার(১ জানুয়ারি) ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দমন ও নিপীড়ন করে জনগনের আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। গণঅভ্যূত্থানের মাধ্যমে এই সরকারকে পতন ঘটানো হবে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য করা হবে।

আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে স্বৈরতন্ত্র কায়েম করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর