গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু

সারা বিশ্বে একদিনে করোনায় ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে প্রায় সাড়ে সাত লাখ।

এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৪০০’শ মানুষ। সব মিলিয়ে দেশটিতে মোট মৃত্যু ছাড়ালো ৩ লাখ ৫৪ হাজার। ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে এক হাজারেরও বেশি মানুষ। যুক্তরাজ্য এবং মেক্সিকোতে প্রায় ১ হাজার মানষ প্রাণ হারিয়েছে।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে মৃত্যু বরণ করেছে ৬’শ মানুষ। ইতালি, পোল্যান্ড ও রাশিয়ায় প্রাণ হারিয়েছে ৫’শ মানুষ।

এ অবস্থায় সারা বিশ্বে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে ১৮ লাখ ২৫ হাজার। আর মোট করোনা রোগী শনাক্ত আট কোটি ৩৮ লাখেরও বেশি মানুষ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর