বছরের শুরুতেই দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

নতুন বছরের শুরুতেই দক্ষিণ কোরিয়ার ইনহা বিশ্ববিদ্যালয় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার(১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে দেশটির ইঞ্চিওর মিচুহল-গু, ইনহা বিশ্ববিদ্যালয়ে ইওংহিয়ন ক্যাম্পাসের ৪ তলা ভবনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইনচিয়ন ফায়ার সার্ভিস জানায়, রাত ০১:২১ মিনিটে, ইনহা বিশ্ববিদ্যালয়ের ইওংহিয়ন ক্যাম্পাসের বিল্ডিং ৪-এর ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিল্ডিংয়ের ভিতরে সব পুড়ে যায়। তবে, ছুটির দিন হওয়ায় ভবনে কোন শিক্ষার্থী ছিলনা। তাই সেখানে কোন মানুষ আহত হয়নি।

ইনহা বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আনতে ১৭০ জন ফায়ার ফাইটার, ৩৯টি সরঞ্জাম দিয়ে ১ ঘন্টার চেষ্টায় তা সম্ভব হয়।

তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

বার্তাবাজার/প্রিতম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর