আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের নেতিবাচক রাজনীতি পরিবর্তন করে ইতিবাচক রাজনীতির ধারা অব্যাহত রেখে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেয়া হবে।
শুক্রবার (০১ জানুয়ারি) নববর্ষ উপলক্ষে সরকারি বাসভবন থেকে সাংবাদিকদের দেওয়া বিজ্ঞপ্তিতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
কাদের বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে থমকে যাওয়া বিশ্ববাসী নতুন বছরে করোনা মুক্তির মাধ্যমে পাবে জীবনের নতুন রূপ। নতুন বছরে কোভিড-১৯ এর কারণে যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে এক উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের মধ্য দিয়ে এগিয়ে যাবে সারা দেশ।
এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সম্ভাবনার ফুল প্রস্ফুটিত হবে বলেও আশাবাদ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বার্তাবাজার/ই.এইচ.এম