পুলিশ পরিচয়ে ডাকাতি, স্বর্নালংকারসহ প্রায় ৩ লক্ষ টাকা লুট

মানিকগঞ্জের সিংগাইর থানার অদূরে পুলিশ পরিচয়ে ডাকাতি ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ এক লক্ষ ৮০ হাজার টাকা, প্রায় ১ লক্ষ টাকা মূল্যের স্বর্নালংকারসহ দামি ৩টি মোবাইল সেট লুটে নিয়ে যায়।

ঘটনাটি গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংগাইর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাংশা এলাকার (মডেল টাউনের পূর্ব পাশের চকে) মৃত. সাদেক আলীর বাড়িতে ঘটে।

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘরের বারান্দার গেইট খোলা রেখে বাড়ির গৃহীনি আশেদা বেগম ও দুই মেয়ে শাহেদা আক্তার ও রুপা আক্তার ঘরে বসে টিভি দেখতেছিলেন। এ সময় পুলিশ পরিচয়ে এবং পোশাক পরিহিত ১ জন, সিভিলে ২ জন ঘরে ঢুকে সাদেকের নামে ইয়াবা বিক্রির অভিযোগ তুলে ঘর তল্লাশী শুরু করে। এক পর্যায় পরিবারের লোকজনের জিজ্ঞাসায় তারা নিজেকে ডাকাত বলে পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে নগদ ১ লক্ষ আশি হাজার টাকা, প্রায় ১ লক্ষ টাকা মূল্যের স্বর্নালংকার ও ৩ টি দামি মোবাইল নিয়ে গৃহকর্তীর মেয়ে রূপা (২৪) কে মাথায় আঘাত করে ডাকাতরা পালিয়ে যায়। পরে ভিকটিমের পরিবারের ডাকাত বলে ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষনে ডাকাতরা পালিয়ে যায়। থানা পুলিশ খবর পেয়ে পুলিশ উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

অপরদিকে ৩০ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার চারিগ্রাম থেকে স্বর্ণ বিক্রি করে ফেরার পথে উজ্জল হোসেন নামের একজনকে জখম করে নগদ টাকা ও রুপা ছিনতায়ের ঘটনা ঘটেছে। জানা যায় কয়েকজন দূরবৃত্ত পথে আটকিয়ে মারধর করে টাকা লুটে নেয়। ভিকটিম সিংগাইর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ব্যপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন, পুলিশের জ্যাকেট পরে প্রতারানা করেছে একটি চক্র। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর