সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির করা মামলায় গায়ক ও বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরের বিরুদ্ধে সমন জারি হয়েছে। বুধবার(৩০ ডিসেম্বর) এ সমন জারি করেন ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সমন অনুযায়ী আসিফ আকবরকে আগামী ১৪ জানুয়ারি আদালতে হাজিরা দিয়ে আত্মপক্ষ সমর্থন করতে হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাঙ্গাত্মক করার অভিযোগ এনে আসিফ আকবরের বিরুদ্ধে জিডি করেন কন্ঠশিল্পী ন্যান্সি। জিডিতে ন্যান্সি অভিযোগ করেন, আসিফ তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছেন।
এ মামলার তদন্ত শেষে ১১ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়; যার ভিত্তিতে আদালত আসিফ আকবরের বিরুদ্ধে সমন জারি করেন।
মামলা প্রসঙ্গে আসিফ আকবর সামাজিক যোগযোগ মাধ্যমে বলেন, ‘এখনো মামলার কপি উত্তোলন করিনি, তাই সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছি না।
অন্যদিকে মামলা সম্পর্কে ন্যান্সি জানান, শিল্পী আসিফ আর ব্যক্তি আসিফ এক নন। আমি শিল্পী আসিফ না, ব্যক্তি আসিফের বিরুদ্ধে মামলা করেছি। কারণ তিনিও ব্যক্তি ন্যান্সিকে আক্রমণ করেছেন। বলে রাখা ভালো, এখন মামলাটি আমার হাতে নেই।
বার্তাবাজার/পি