আবারও দূষিত বায়ুর কারণে শীর্ষস্থানে ওঠে এসেছে রাজধানী ঢাকার নাম। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ বাংলাদেশ আর দূষিত রাজধানীর তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা এয়ার ভিজ্যুয়াল ক্যাপস জানায়, আগের ৫ বছরের চেয়ে মেগাসিটি ঢাকার দূষণ ২৬ শতাংশ বেড়েছে। করোনাকালের পরে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে শহরের সব শিল্প প্রতিষ্ঠান পূণরায় চালু হওয়ার এমনটা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম জানান, বিভিন্ন রকম রাসায়নিক বস্তু মিশ্রিত বায়ু দূষণ এবং ওই শিশিরের কিছু পানি তবে সঠিক করে আমরা বলতে পারি না কুয়াশা।
বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর পরিচালক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার জানান, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে আমরা লক্ষ্য করেছি ২০ ভাগের কাছাকাছি বায়ু দূষণ বেড়েছে। নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে এসে বায়ু দূষণ বেড়ে যাওয়ার লক্ষ করছি।
বার্তাবাজার/পি