ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম (বিপিএম-বার) বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার সময় ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুলশান-২ গোলচত্বরে সাংবাদিকদের ব্রিফকালে বলেন, ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে কোথাও জনসমাবেশ বা একসাথে সমবেত হয়ে অনুষ্ঠান হচ্ছে না। পুরো শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপদ আছে।
সেই সাথে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। এবং বলেন, আমরা জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছি। এটা একদিন থাকবে না। করোনায় বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকায় নববর্ষ উদযাপনে যুবকদের উপস্থিতি নেই। হোটেলগুলোতে হচ্ছে ছোটখাটো অনুষ্ঠান।
এসময় তিনি আরো বলেন, সারা শহরব্যাপী অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে কোনো সংশয় নেই, কোনো হুমকিরও খবর পাওয়া যায় নি।
বার্তাবাজার/ই.এইচ.এম