ফানুস আতশবাজির মধ্য দিয়ে ২০২১ বরণ

ঘড়ির কাটায় যখন ১২টা এক মিনিট। শুক্রবার রাত (১ জানুয়ারি) নানা রকম আতশবাজি ও আলোকসজ্জার মধ্য দিয়ে রাজধানীবাসী নববর্ষ ২০২১ বরণ করে নেয়।

শুক্রবার (১ জানুয়ারি) রাত ১২টা এক মিনিটে সারা ঢাকা শহর ছেয়ে যায় নানা রকম আতশবাজিও ফানুসে। এই করোনা পরিস্থিতিতে খোলা যায়গায় বর্ষবরণের কোন ধরনের আয়োজন না করতে পুলিশের নির্দেশনা ছিল।

সেই নির্দেশনা মেনেই হাতিরঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিসহ নানা এলাকায় খুব অল্প পরিসরে হয়েছে বর্ষবরণের আয়োজন।

শুক্রবার রাতে অন্যদিনের তুলনায় শীতের প্রকোপ ছিল কম। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে শীত কোন বাধা হয়ে দাড়ায়নি। এছাড়া রাজধানীর অনেক ছাদে আতশবাজির, ফানুস উড়ানোর পাশাপাশি চলেছে বারবি কিউ পার্টি। ছাদের ওপর বক্স বাজিয়ে নাচ,গানের অনুষ্ঠান।

এদিকে পুলিশের কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ছিল সারা রাজধানী। চলছে তল্লাশি, জিজ্ঞাসাবাদ। বর্ষবরণের তেমন কোনো আয়োজন না থাকায়, খোলা যায়গায় থার্টি ফার্স্ট পালন করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজধানীবাসী।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর