চকরিয়া আবাসিক হোটেল থেকে ১৩ পতিতা ও খদ্দের আটক

কক্সবাজারের চকরিয়া আবাসিক হোটেল থেকে অসমাজিক কার্যকলাপের দ্বায়ে ৭ খদ্দের ও ৬ পতিতাসহ ১৩ জনকে আটক করে আদালতে প্রেরন করাছে চকরিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে পৌর সদরের চিরিংগা রাস্তার পাশে আল রহমত আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চকরয়িা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মুহাম্মদ জুবায়ের।

আটকৃতারা হলো- আনোয়ার হোসেন (২৬), মিশকাত (২০), হুমাইয়ুন কবির (২৫), মো. ইসমাইল (২৪), মো. শামীম (২০), সিফাতুল ইসলাম (২৪), মুস্তফা কামাল (২৫), হামিদা বেগম (২৪), রেশমী (১৯), রিয়া (১৯), রিয়া (১৯), ঝুমা আক্তার (১৯), সোনিয়া আক্তার (২৫)। এরা প্রত্যেকে সাতকানিয়া, বান্দরবান, আলীকদম ও চকরিয়ার বাসিন্দা।

ওসি জুবায়ের জানান, চকরিয়া একটি আবাসিক হোটেলে আসামাজিক কার্যকলাপের সংবাদ পেয়ে পুলিশের একটি টিম আল রহমত নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিভিন্ন রুমে অবস্থান কালে ৭ জন পুরুষ ও ৬ জন নারীকে আটক করে।

আটককৃতদের আইনী প্রক্রিয়া শেষে একই দিন বিকেলে আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর