নববর্ষের আনন্দ করতে গিয়ে নিহত ১

চুয়াডাঙ্গা সদরে ইংরেজী নতুন বছর উপলক্ষে আয়োজিত পিকনিক উদযাপন করতে গিয়ে ফয়জুল মণ্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উৎসবস্থলে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

নিহত ফয়জুল মণ্ডল চুয়াডাঙ্গা শহরের সুমিরদিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত তাজ উদ্দিন। নিহত ফয়জুল পেশায় একজন ইটভাটা শ্রমিক।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নতুন বছর উপলক্ষে এক পিকনিকের আয়োজন করে স্থানীয় কয়েকজন। সেখানে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় স্পৃষ্ট হয় ফয়জুল।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফ্যজুলকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর