ফরিদপুরে জামাই বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন

ফরিদপুরের মধুখালীতে মৃত খালেক ঢালীর তৃতীয় স্ত্রীর গর্ভের এতিমের সম্পদ রক্ষার দাবীতে ও জামাই বাহিনীর বিরুদ্ধে এতিমের পরিবারের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের ভূষণা-লক্ষণদিয়া বাজারে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মৃত খালেক ঢালীর বড় ছেলে, প্রথম পক্ষের স্ত্রীর ছেলে মো. লিটন ঢালী, তৃতীয় স্ত্রী শিল্পী বেগম এবং মৃত খালেক ঢালীর বোন। এ সময় এতিম হামীম ঢালী ও খালেদা পারভীন ও স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মৃত খালেক ঢালীর দ্বিতীয় স্ত্রীর ছেলে বিপুল ঢালী জোরপূর্বক এতিম হামীম ঢালী ও খালেদা পারভীনদের সম্পত্তি দখলে নিতে চায় বলে মানববন্ধনে ভূক্তভোগীরা অভিযোগ করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর