ঝর্ণায় নেমে দুই পর্যটকের প্রাণহানি

খাগড়াছড়ির মাটিরাঙায় অবস্থিত রিছাং ঝর্ণাতে গোসল করতে নেমে প্রান হারিয়েছেন ২ পর্যটক। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- খাগড়াছড়ি সদর উপজেলার রুখই চৌধুরী পাড়া এলাকার প্রীতম দেবনাথ ও লক্ষ্মীপুর সদর উপজেলার অপ চন্দ্র দাস।

জানা যায়, রিছাং ঝর্ণার উপরে আরও একটি ঝর্না আছে। সেটা রিছাংয়ের চেয়ে অনেক গভীর ও বিপজ্জনক। সেই ঝর্ণায় বৃহস্পতিবার দুপুরে গোসল করতে নামে প্রীতম ও অপু।

এ বিষয়ে খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর সন্তোষ ধামাই বলেন, স্থানীয় লোকজন বিকালের দিকে পানিতে মরদেহ দুটো ভাসতে দেখে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় সেগুলো উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তাদেরকে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর