লোহাগাড়া উপজেলায় বিএনপির নতুন কমিটি গঠিত
লোহাগাড়া উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন হয়েছে। নতুন কমিটিতে নাজমুল মোস্তফা আমিনকে আহবায়ক ও মোহাম্মদ সাজ্জাদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোসতাক আহম্মদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
নাজমুল মোস্তাফা আমিন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান আহবায়ক কমিটিরও সদস্য তিনি।
প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন ৫ উপজেলা ও ৪ পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি।
বার্তাবাজার/এ.আর