জাতীয় প্রেসক্লাবের ২০২১-২২ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি হিসাবে বিজয়ী হয়েছেন আগের কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসা ফরিদা ইয়াসমিন। সাধারণ সম্পাদক হয়েছেন ইলিয়াস খান।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহোন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে বেশ উৎসব মুখর পরিবেশে হয়েছে ভোটের আনুষ্ঠানিকতা।
জাতীয় প্রেসক্লাবের এবারের নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বার্তাবাজার/এসজে