ভারতের আসামে সব সরকারি মাদ্রাসা বন্ধ করে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরের জন্য বিল পাস করেছেন রাজ্যের ক্ষমতায় থাকা বিজেপি সরকার। বুধবার (৩০ ডিসেম্বর) রাজ্যের বিধানসভার অধিবেশনে বেশ কয়েকটি বিরোধী দলের তুমুল প্রতিবাদের মুখেও এই বিলটি পাস করা হয়।
বিলে উল্লেখ করা হয়, রাজ্যের মাদ্রাসা শিক্ষা আইন ১৯৯৫ এবং ২০১৮ বাতিল করে দেওয়া হবে। এরজন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে রাজ্যের মাদ্রাসা শিক্ষার কাজে নিয়োজিত বোর্ডটিও।
এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, আসামের প্রায় ৬০০ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই প্রতিষ্ঠানগুলোকে আমরা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রুপান্তর করবো। কোরআনের পাশাপাশি সেখানে বাইবেল ও গীতাকে স্থান দেয়া হবে।
তিনি আরও জানান, সমতা প্রতিষ্ঠার সবচেয়ে সহজ ও বড় উপায় হল কোরআন সরিয়ে সব ধর্মকে প্রতিষ্ঠা করা।
উল্লেখ্য, ১৯৩৪ সালে স্যার সৈয়দ সাদুল্লাহ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মুসলিম লীগের শাসনামলে এই রাজ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু হয়। এর জন্য বোর্ডও গঠন করা হয়।
বার্তাবাজার/এসজে