২০২০ সালে সবচেয়ে বেশি গোল করা ১০ খেলোয়াড় যারা

দেখতে দেখতে আরও একটি বছর শেষ হতে যাচ্ছে। আর কয়েক ঘণ্টা পার হলেই নতুন বছর। করোনাভাইরাসের প্রভাবে এ বছরের দীর্ঘ সময় মাঠে গড়ায়নি ফুটবল। তবে এ বছর সবচেয়ে বেশি গোল করা ১০ ফুটবলারদের দেখে নেওয়া যাক-

এ তালিকায় শীর্ষে আছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ বছর ৩৩টি গোল করেছেন তিনি। রোনালদোর চেয়ে ১ গোল কম করে তালিকার দুইয়ে আছেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডস্কি।

তালিকায় তিনে আছেন ইতালিয়ান লিগের দল লাজিওর ইতালিয়ান স্ট্রাইকার ইমোবিল। তিনি এ বছর ২৮টি গোল করেছেন। ২৩টি গোল করে চার ও পাঁচে আছে যথাক্রমে বুরুশিয়া ডর্টমুন্ড তারকা আর্লিং ব্রট হালান্ড ও লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

২২টি গোল করে তালিকায় ছয়ে আছেন ইন্টার মিলান স্ট্রাইকার রুমেলু লুকাকু। এসি মিলানের হয়ে এ বছর ২০টি গোল করেছেন ইব্রাহিমোবিচ। তালিকায় সাতে আছেন তিনি।

১৯টি করে গোল করে তালিকায় ৮, ৯ ও ১০ নম্বরে আছেন পিএসজির কিলিয়ান এমবাপ্পে, সাসুওলোর ফ্রান্সিস্কো কাপিতো ও বার্সেলোনা তারকা লিওনেল মেসি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর