নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
তিন মাস তদন্তের পর ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ ২৯ জনের নামে নারায়ণগঞ্জের আদালতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) অভিযোগপত্রটি দাখিল করেছে মামলার তদন্তের দায়িত্বে থাকা সিআইডি।
এ বিষয়ে সিআইডির সিনিয়র এএসপি জিসানুল হক জানান, ওই মামলায় আরও ৮ জনের নামে সম্পূরক চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে। তারা সরকারি কর্মচারি হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির জন্য অপেক্ষা করা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৪ তারিখে এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে মসজিদের ৩৭ মুসুল্লী দগ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৪ জন।
ভয়াবহ এই ঘটনার পরদিন (৫ সেপ্টেম্বর) ফতুল্লা থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তভার দেয়া হয় সিআইডিতে।
বার্তাবাজার/এসজে