ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা সড়কের উত্তর পাশে পুকুর পাড়ের ঝোপ থেকে হোসনা আক্তার (২৫) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) বিকাল ৩টার দিকে মহিলার মরদেহ উদ্ধার করেন।
জানা যায়, আজ সকালে কাজলিয়া গ্রামের একটি ছোট ছেলে পুকুর পাড়ে পাখি ধরতে এলে মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয় লোকদের কাছে খবর দিলে তারা পুলিশ কে খবর দেয়।
এবিষয়ে শিবপুর পুলিশ ফাঁড়ির এস.আই নজরুল ইসলাম বার্তা বাজারকে জানান, মরদেহটি বিকৃত হওয়ায় কিছুই চেনা যাচ্ছে না। ১৫ দিন আগে পাশের গ্রামের এক মেয়ে নিখোঁজ হয়েছিলো। ধারণা করা হচ্ছে গলিত মরদেহটি ওই মেয়েটির হতে পারে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুর রশিদ বার্তা বাজারকে জানান, ময়নাতদন্ত ছাড়া এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর