ইয়েমেনে একরাতে ৮ বার বিমান হামলা করেছে সৌদি

ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। শহরটির বিমানবন্দর ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি এলাকায় থেমে থেমে সারারাত বিমান হামলা চালায় তারা। এতে বিপুল হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, হুথি আনসারুল্লাহর সমর্থনে ন্যাশনাল সেলভেশন সরকার নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে এর আগেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার সারা রাতে মোট আটবার হামলা চালিয়েছে তারা।

এর আগে সানা এডেনে ভয়াবহ হামলা চালায় তারা। এর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হয় সানায় তাণ্ডব।

সানায় হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। দেশটির নতুন গঠিত সরকার শপথ নিয়ে নিজেদের মাটিতে পা রাখার সাথে সাথে হিংস্র এই হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। তখন সেখানে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রদূত ও মন্ত্রীরা ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর