করোনাভাইরাসের কারণে ২০২০ সালের বেশিরভাগ সময় খেলাধুলা বন্ধ ছিল। এ বছর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশ দল মাত্র ৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ছিল ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ।
আজ বছরের শেষ দিন। ২০২০ সালকে বিদায় দিয়ে ২০২১ সালকে স্বাগত জানাচ্ছেন সবাই। নতুন বছরে নতুন রূপে ২২ গজে ফিরতে চান বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
এ বছর একটি মাত্র টেস্ট খেলেন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে ২০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আগামী বছরও ভালো কিছু করার প্রত্যয় মুশফিকের।
সেই টেস্টের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মুশফিক লিখেন, এ বছর খুব বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাইনি। কিন্তু আমার কাছে এই মুহূর্তটি স্মরণীয়। ইনশাআল্লাহ আগামী বছর এমন মুহূর্ত আরও আসবে।
বার্তাবাজার/এস.জি