চরফ্যাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাসনে পানিতে ডুবে নাহিয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভা ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নাহিয়ান চরফ্যাসন বাজার ব্যবাসায়ী মোঃ সোহাগের ছেলে।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদ্যরা কাজে ব্যস্ত ছিলো। শিশু নাহিয়ানের মা তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তারা দেখতে পান ঘরের পাশের পুকুরটিতে পড়ে আছে শিশু নাহিয়ান। সেখানে থেকে দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের লোকজন চরফ্যাসন স্বাস্থ্য কম্পে্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর