পরকীয়ার জেরে খুন হয় আল-আমিন, স্বামী-স্ত্রী আটক

যশোরের বেনাপোল দুর্গাপুর গ্রামে পরকীয়া প্রেমের কারণে খুন হয় আল—আমিন হোসেন নয়ন। হত্যাকাণ্ডের দুদিন পর ঘাতক স্বামী-স্ত্রীকে আটক করেছে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল।

আটককৃতরা হলেন-বেনাপোলে জেনারেটর ব্যবসায়ীও ফার্নিচার ব্যবসায়ী জহিরুল ইসলাম জহির ও তার দ্বিতীয় স্ত্রী কামরুন নাহার কুটিলা।বুধবার রাত সাড়ে আটটার দিকে যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বেনাপোল দুর্গাপুর থেকে তাদেরকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল—আমিন হোসেন নয়ন কে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এসময় গোয়েন্দা পুলিশের চৌকস দল হত্যার কাজে ব্যবহৃত রশি ও রশি পুড়ানো একটি পাত্র উদ্ধার করেছে।

যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত (২৮ শে ডিসেম্বর) যশোরে বেনাপোল বন্দরে আল—আমিন হোসেন নামে এক যুবককে গলায় রশি দিয়ে হত্যা করা হয়। এরপরই যশোর গোয়েন্দা পুলিশের চৌকস দলকে মাঠে নামানো হয়। এক পর্যায়ে যশোরের গোয়েন্দা পুলিশ এই মামলার কুলু খুঁজে পান। অনুসন্ধানে তারা জানতে পারে আল—আমিন হোসেন নয়নের সাথে তার প্রতিবেশী জহিরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী কামরুন নাহারের সাথে অবৈধ সম্পর্ক ছিল। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে জহিরুল ইসলাম ও তার স্ত্রীকে বলেন, এলাকায় সম্মান নিয়ে বেঁচে থাকতে হলে হয় আল—আমিনকে ছাড়তে হবে। না হয় আমাকে ছাড়তে হবে।

এ লক্ষ্যে আটক জহিরুল ইসলাম কিছুদিন যাবত তার স্ত্রীকে তার ইজিবাইক গোডাউনের পাশে একটি রুমে রাখেন। সেখানেও আলামিন তার স্ত্রীর সাথে কথা বলতেন। বিষয়টি জহিরুল ইসলাম জানার পরে আরো ক্ষিপ্ত হয়ে যান। তার স্ত্রীকে বলেন আলামিনের সাথে চলে যেতে। না হয় আলামিন কে হত্যা করা হবে। এক পর্যায়ে স্বামী স্ত্রী মিলে আল—আমিনকে হত্যার পরিকল্পনা করেন।

ঘটনার দিন আলামিনকে জহুর আলী তার স্ত্রীকে দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন। আলামিন একটা গলির ভেতর দিয়ে আসার সময় জোহর আলী আলামিনের গলায় রশি ঢুকিয়ে দেন এবং পিছন থেকে টেনে ফাঁস দিয়ে তাকে হত্যা করে ফেলে পালিয়ে যান।

পুলিশ সুপার আরও জানান, এর আগে আলামিনের একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক ছিল। এসব বিষয় দেখে জোহর আলী ক্ষোভের আগুনে পুড়ছিল। একপর্যায়ে ঘটনার দিন জোহর আলী আল—আমিনকে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর