২০২২ কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের আরও ৩টি ম্যাচ বাকি আছে। আগামী মার্চে দ্বিতীয় রাউন্ড আফগানিস্তান ম্যাচ দিয়ে ফের শুরু করবে বাংলাদেশ।
আগামী ২৫ মার্চ এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ বাংলাদেশ খেলবে ভারত ও ওমানের বিপক্ষে। আগামী ৭ জুন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওমানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ১৫ জুন। তিনটি ম্যাচই বাংলাদেশ ঘরের মাঠে খেলবে।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত একটি পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। গত বছর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজ প্রতিনিধিরা।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ছুটি কাটিয়ে প্রধান কোচ জেমি ডে ফিরলে খেলোয়াড় বাছাই হবে। আগামী ১২ মার্চ জাতীয় দলের পূর্ণাঙ্গ ক্যাম্প শুরু হবে।
বার্তাবাজার/এস.জি