ভারত-অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত

আগামী মাসের শেষের দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল ভারতীয় নারী দলের। কিন্তু সিডনিতে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এ সিরিজ স্থগিত করেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, আগামী বছর ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ অনুষ্ঠিত হবে। ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টিও যোগ করা হবে।

নারীদের সিরিজ স্থগিত করা হলেও চলবে পুরুষদের সিরিজ। চার ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় রয়েছে। আগামী ৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টেস্টে মাঠে নামবে দুই দল। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর