ঘাটাইলে অবৈধ ইটভাটাকে জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের আরএসএম ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এই আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বার্তা বাজারকে জানান, দেউলাবাড়ি ইউনিয়নের আরএসএম ইটভাটা কর্তৃপক্ষ ভাটা পরিচালনার বৈধ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর