থার্টি ফার্স্ট নাইটে হাতিরঝিল প্রবেশে নিষেধাজ্ঞা

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে ঢাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে হাতিরঝিলে কোনো মানুষ বা যানবাহন চলাচল করতে পারবে না।

হাতিরঝিলে প্রবেশের প্রধান প্রধান রাস্তাগুলোতে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারা সাধারণ জনগণকে হাতিরঝিল এলাকায় প্রবেশ না করার অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সংবাদ মাধ্যমকে জানান, পুলিশ কমিশনারের নির্দেশে মতে সন্ধ্যার পরপরই হাতিরঝিলের প্রত্যেক প্রবেশমুখে পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে হাতিরঝিল ও বাড্ডা থানার পুলিশ সকল ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে থার্টি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে মোট ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হাতিরঝিল এলাকায় যেন কোন মানুষ প্রবেশ করতে না পারে সে ব‌্যবস্থাও নিতে বলা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর