আশুগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ দেড় হাজার টাকাসহ মোঃ মহিউদ্দিন- (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়।

বুধবার রাতে আশুগঞ্জ টোলপাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহিউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী গ্রামের মৃত ইসলামের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দিকে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপাজার সামনে একটি পিকআপ আটক করে। পরে পিকআপে তলাশী চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর