রৌমারী উপজেলার ইটালুকান্দা হলহলিয়া নদী থেকে রফিয়াল হক (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রফিয়াল হক উপজেলার শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় নব নির্বাচিত ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, সকালে নদীতে এক ব্যক্তির মরদেহ পানিতে ভাসতে থাকতে দেখে রৌমারী থানা পুলিশকে খবর দেয়া হয়।
রৌমারী থানার ওসি মোন্তাছির বিল্লাহ্ বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
বার্তাবাজার/এ.আর