পাবনার মাদ্রাসায় ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি প্রিন্স

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা কামিল (আলিয়া) মাদ্রাসার আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা প্রকৌশলীর মাধ্যমে চার তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শামসুল রহমান, সদর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, আলিয়া মাদরাসার গভর্ণিং বডির সভাপতি কালাম আহমেদ, সদস্য- প্রফেসর এটি এম ফকরুল ইসলাম সুজা, সদস্য- ইদ্রিস আলী বিশ্বাস, টিআর- আশরাফুল ইসলাম (উপাধ্যক্ষ), সাইফ উদ্দিন, আমিরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও মাদরাসার গভর্ণিং বডির সদস্য মন্ডলী, শিক্ষকমন্ডলীসহ স্থানীয় গন্যমান্য বৃক্তিবর্গ। উদ্ধোধন শেষে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আনছারুল্লাহ সাহেব।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর