তৃতীয় টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল ভারত

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে চলতি টেস্ট সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে তারা।

আগামী ৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে ভারত। তৃতীয় টেস্টে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেয়েছে ভারত। ইনজুরির কারণে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন দলের তারকা পেসার উমেশ যাদব।

দ্বিতীয় টেস্ট চলাকালীন কাফ মাসেলে চোট পান উমেশ। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করার জন্য। এবার সেই চোটের কারণে তৃতীয় টেস্ট থেকেই ছিটকে গেলেন তিনি।

এর আগে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েছিলেন পেসার মোহাম্মদ শামি। তার পরিবর্তে জায়গা পান মোহাম্মদ সিরিজ। দ্বিতীয় টেস্টে সিরাজের বোলিং মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। এবার উমেশের পরিবর্তে নবদ্বীপ সাইনি অথবা থাঙ্গারসু নাটরাজনের মধ্যে একজনকে দেখা যেতে পারে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর