দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ২৮ জনের।
এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭ হাজার ৫৫৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় আরো ১ হাজার ১৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন করোনা মুক্ত হয়ে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৩৮৯ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাড়ালো ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন।
বার্তাবাজার/ই.এইচ.এম