ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা, নেই কোনো ভারতীয়

বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। ২০২০ সালে ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করে এই একাদশ সাজানো হয়েছে।

ক্রিকইনফোর এই টেস্ট একাদশে কোনো ভারতীয় ক্রিকেটার জায়গা পায়নি। এছাড়াও জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের কোনো ক্রিকেটারের।

ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশে ওপেনার হিসেবে আছেন পাকিস্তানের শান মাসুদ ও ইংল্যান্ডের ডোম সিবলি। এ বছর ৪৬.৫০ গড়ে ২৮৯ রান করেছেন শান মাসুদ। সিবলি ৪৭.৩০ গড়ে ৬১৫ রান করেছেন।

একাদশের অধিনায়ক হিসেবে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এ বছর দুর্দান্ত পারফর্ম করে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। এ বছর টেস্টে ৮৩.০০ গড়ে ৪৯৮ রান করেছেন উইলিয়ামসন।

পাকিস্তান টেস্ট অধিনায়ক বাবর আজম আছেন চারে। তিনি ৬৭.৬০ গড়ে ৩৩৮ রান করেন। বাবরের পরেই আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তিনি ৫৮.২৭ গড়ে ৬৪১ রান করেছেন ও বল হাতে ১৮.৭৩ গড়ে ১৯ উইকেট শিকার করেছেন।

একাদশে একমাত্র ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার হিসেবে আছেন জার্মেইন ব্ল্যাকউড। তিনি ৪২.৭০ গড়ে ৪২৭ রান করেছেন। একাদশে উইকেটরক্ষক হিসেবে আছেন ইংল্যান্ডের জস বাটলার। তিনি ৩৮.২৩ গড়ে ৪৯৭ রান করেছেন।

একাদশে একমাত্র স্পিনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। তিনি এ বছর বল হাতে ১৬.৯০ গড়ে ১১ উইকেট শিকার করেছেন। পেস আক্রমণে আছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও নিউজিল্যান্ডের টিম সাউদি, কাইল জেমিসন।

ব্রড এ বছর ১৪.৭৬ গড়ে ৩৮ উইকেট শিকার করেছেন। সাউদি ১৫.৭৩ গড়ে ২৬ উইকেট ও জেমিসন ১৪.৫৫ গড়ে ২০ উইকেট নিয়েছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর