২০২০ সাল শেষে বাংলাদেশের রিজার্ভের নতুন রেকর্ড। এই মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে ৪৩ বিলিয়ন ডলারে।
বুধবার (৩০ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে জানা যায়, বৈদেশিক মুদ্রার মজুদ ৪৩.১৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৬৬ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। গত মাসে মোট এসেছে প্রায় ২০৮ কোটি ডলার।
বর্তমানে বাংলাদেশ ব্যাংকে মজুদ থাকা বিদেশি মুদ্রায় দেশে প্রায় ১১ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে আন্তর্জাতিকভাবে ৩-৪ মাসের আমদানি ব্যয় মেটানোর মত বিদেশি মুদ্রার মজুদকে সন্তোষজনক বলে ধরা হয়।
এর আগে চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই বিদেশি মুদ্রার রিজার্ভ ছাড়ায় ৪২ বিলিয়ন বা ৪ হাজার ২শ’ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকে রিজার্ভের এই অর্থকে অর্থনৈতিক সক্ষমতার নতুন মাইলফলক হিসেবে অভিহিত করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বার্তাবাজার/ই.এইচ.এম